ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার - Surma Times | Sylhet News

বান্দি ভাগীরথভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভাগীরথকে নাবালিকা মেয়েকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ।

শনিবার (১৬ মে) মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীর করা যৌন হয়রানির মামলায় তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ২৫ বছর বয়সী বান্দি ভাগীরথের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচারব্যবস্থাকে সম্মান জানিয়ে তাঁর ছেলে তদন্তে সহযোগিতার জন্য পুলিশের কাছে হাজির হয়েছে।

তিনি আরও বলেন, “সে আমার ছেলে হোক বা সাধারণ নাগরিক—আইনের চোখে সবাই সমান।” একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর ছেলে শুরু থেকেই নিজের নির্দোষ হওয়ার কথা বলেছে এবং আইনজীবীদের পরামর্শে তারা আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করবেন।

সঞ্জয় কুমার বলেন, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তারা তদন্তে কোনো ধরনের অসহযোগিতা করেননি। বিচারব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা আছে বলেও তিনি জানান।

এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article