পাকিস্তানকে হেসেখেলেই হারাল ভারত

পাকিস্তানকে হেসেখেলেই হারাল ভারত - Surma Times | Sylhet News

163923

সুরমা টাইমস ডেস্ক :

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে উত্তেজনা ছিলো মাঠে তার ছিঁটেফোঁটাও দেখা গেলো না। অনেকটা হেসেখেলেই পাকিস্তানকে হারাল ভারত।

গত রোববার ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ১২৭ রানের লক্ষ্য ছুঁয়ে ভারত জিতেছে। শেষ ওভারের শুরুতে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেটে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন। এটি টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তার সর্বোচ্চ ইনিংস।

অন্যদিকে শিবম দুবে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।

এই জয়ে দুই ম্যাচে ভারতের দ্বিতীয় জয় নিশ্চিত হলো, আর পাকিস্তান দুই ম্যাচে প্রথম হারের মুখোমুখি হলো।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article