‘আমাকে শরীর দেখিয়ে কিছু প্রমাণ করতে হয় না’

'আমাকে শরীর দেখিয়ে কিছু প্রমাণ করতে হয় না’ - Surma Times | Sylhet News

566608 49209639641957396973232012252543219246590032n

সুরমা টাইমস ডেস্ক :

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

 

টিভি ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করছেন ৩২ বছর বয়সি শ্বেতা। কিছু দিন আগে এ অভিনেত্রী বলেন—“আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।” 566611 53561159143264100909228271827001988345821416n

শ্বেতার এ বক্তব্য নিয়ে আলোচনা কম হয়নি। টলিউডের বেশ কজন অভিনেত্রী তার পাশে দাঁড়ান। শ্বেতার পর শ্রুতি দাসকেও একইরকম বক্তব্য দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি তার অভিনীত ‘জেয়ার ভাটা’ ধারাবাহিক প্রচারের এসেছে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় দুই বছর পর ছোট পর্দায় ফিরেছেন শ্রুতি।

মূলত, এ নাটকের পোশাক পরা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী।

শ্রুতি দাস বলেন, “আমি একজন রানি, আমার শরীর দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই। আমি জানি আমার মূল্য কত, আমার যা দরকার সবই আছে। আমি মনোযোগ চাই না, আমি আপনার সম্পূর্ণ সম্মান চাই।”

নিজেকে ‘সিংহী’ দাবি করে শ্রুতি দাস বলেন, “আমি সেই সিংহী, যে সবার জন্য লড়েছি। আমি সেই ফিনিক্স, যে ছাই থেকে উঠে এসে, নিজের সাম্রাজ্য গড়ছি।

আমার জীবনে একমাত্র ড্রামা হলো চোখের পাতা, ভিড়ের মাঝেও যা আমাকে আলাদা করে চেনা যায়।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article