সিলেটে ফিজা ও স্বাদকে জরিমানা

সিলেটে ফিজা ও স্বাদকে জরিমানা - Surma Times | Sylhet News

23 802

সুরমা টাইমস ডেস্ক :

অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেটের ফিজা ও স্বাদকে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় গত মঙ্গলবার দুপুরে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে পৃথক এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা এসব তথ্য নিশ্চিত করেছেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, ফিজা অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় দই তৈরি ও পরিবেশনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.আরিফ মুর্শেদ মিশু ।

এছাড়া স্বাদ অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় কেক তৈরি করায় স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article