আজ যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন

আজ যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন - Surma Times | Sylhet News
1000243439
আজ ২৬শে জুন যুব জমিয়ত বাংলাদেশের সিলেট বিভাগীয় যুব সম্মেলন। যুব সম্মেলন আয়োজন করায় সিলেট এর যুব জমিয়তের নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
ইতিমধ্যেই সিলেট বিভাগীয় জেলা ও মহানগরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছেন যুব জমিয়ত সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলবৃন্দ।
জেলা নেতৃবৃন্দ প্রতিটি উপজেলা,সাংগঠনিক থানা,ওয়ার্ড ও ইউনিটে লিফলেট বিতরণ ও প্রচারণা সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (২৬শে জুন) বেলা ২টায় সিলেট শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে বিভাগীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুব সম্মেলনে যুব জমিয়ত সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন যুব জমিয়ত সিলেট বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

 

 

—বিজ্ঞপ্তি। 
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article