সিলেটে ফের দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ফের দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ - Surma Times | Sylhet News

bisna

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট সীমান্তে ব্যাটলিয়ন (৪৮ বিজিবি) ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বর্ডারগার্ড সদস্যরা।

গতকাল শনিবার (৩১শে মে) সিলেট জেলার তামাবিল, প্রতাপপুর,এবং বিছনাকান্দি, বিওপির সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন,
ট্যাবলেট, জেল, জিরা, এবং মদ, জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে সিলেট ৪৮-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালান জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালান সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article