জামায়াত একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে-মাওলানা হাবিবুর রহমান

জামায়াত একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে-মাওলানা হাবিবুর রহমান - Surma Times | Sylhet News

Sylhet Jamat Pic 2 30 5 25

সুরমা টাইমস ডেস্ক :


জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার আন্দোলনে পতনের পরও পতিত ফ্যাসিবাদীরা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবেনা। হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। শহীদ ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া যাবেনা।
সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সিলেট গঠনে সর্বস্তরের সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জামায়াত সর্বোচ্চ ধৈর্য্য ও সংযমের মধ্য দিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করেছে।
পতিত ফ্যাসিস্ট সরকার ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু সময়ের ব্যবধানে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হাসিমুখে গলায় ফাঁসির রশি পড়লেও দেশ ছেড়ে পালায়নি। এ থেকে সবার জন্য শিক্ষা রয়েছে।
তিনি বৃহস্পতিবার (২৯ মে) সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের সহযোগি সদস্য সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল ইসলামের পরিচালনায় খাদিমপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনে ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা ফয়জুর রহমান, মনজুর রহমান, নাসির উদ্দিন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আলীম উদ্দিন, আব্দুল জলিল, আহবাবুর রশীদ চৌধুরী লিমন, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ, সেলিম উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস ও আব্দুল্লাহ সাদিক প্রমূখ।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article