খালেদা জিয়া ও জোবায়দা রহমানের দেশে আগমন উপলক্ষে আজ সিলেটে বিএনপির র‌্যালি

খালেদা জিয়া ও জোবায়দা রহমানের দেশে আগমন উপলক্ষে আজ সিলেটে বিএনপির র‌্যালি - Surma Times | Sylhet News

969679

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রেও মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে আগমন এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের দেশে আগমন উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আজ ৫ই মে সোমবার দুপুর ১২ ঘটিকার সময় সিলেট চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

র‌্যালিতে অংশ নেয়ার জন্য এতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ জনসাধারণকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article