জনগণের সরকারই পারে গ্রামীণ অর্থনীতির ভীত মজবুত করতে: কাইয়ুম চৌধুরী

জনগণের সরকারই পারে গ্রামীণ অর্থনীতির ভীত মজবুত করতে: কাইয়ুম চৌধুরী - Surma Times | Sylhet News

unnamed scaled

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “জনগণের সরকারই পারে দেশের গ্রামীণ অর্থনীতির ভিতকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে।

 

কৃষক ও শ্রমিকরাই এই অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এই বিশ্বাস থেকেই বিএনপি গ্রামীণ অর্থনীতি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে।”

গতকাল রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার মোগলাবাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো- একটি সমৃদ্ধ কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা, যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়।

 

বিএনপির ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন সাধিত হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ‘সবুজ বিপ্লব’ নতুনভাবে ফিরে আসবে।”

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “ক্ষমতার পরিবর্তন শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়; বরং সেটি হতে হবে জনগণের প্রত্যাশা ও সময়োপযোগী বাস্তবতার প্রতিফলন।

একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠাই এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ।”

তিনি বলেন, “আমরা যা বলেছি, তা করবো। ইনশাআল্লাহ, যেকোনো মূল্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবো।

 

গ্রামীণ জনগোষ্ঠীকে সমাজ ও অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”

 

সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম মঞ্জু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুব আলম, নুরুল আমিন দুলু, আশরাফুল আলম বাহার, নুনু মিয়া, লিটন আহমদ, মোস্তফা আহমদ রাজু, সুমন আহমদ আনছার, জামাল আহমদ জুমন, রুহুল আমীন রুহেল,

 

ছালেখ আহমেদ, ছইদ আলী, খছরু মিয়া, আতিকুর রহমান আতিক, আজমল আলী মাছুম, নজির আহমদ, নাছির উদ্দীন বাদশা, শামিম আহমদ, আলী আহমদ (১), আলী আহমদ (২), রুবেল আহমদ, রাব্বি মিয়া, রিয়াজ উদ্দিন, লয়লু মিয়া প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article