পরিত্যক্ত ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

পরিত্যক্ত ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র - Surma Times | Sylhet News

20250426125106 217796

সুরমা টাইমস ডেস্ক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৬শে এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন।

 

এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভেতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করে।

 

থানা সূত্রে আরও জানা গেছে, উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article