গোয়াইনঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন - Surma Times | Sylhet News

1000105413

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাটে অভ্যন্তরীণ ২০২৫ মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট খাদ্যে গুদামে আয়োজিত এ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি,

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সহ সম্পাদক মিনহাজ মির্জাসহ উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article