সিলেটে বহুল আলোচিত আ.লীগ নেতা কয়েস গ্রেফতার

সিলেটে বহুল আলোচিত আ.লীগ নেতা কয়েস গ্রেফতার - Surma Times | Sylhet News

b44 1

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১২ই এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এবায়দুল্লাহর নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসের পদ-পদবি না থাকলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গড়েছেন বিপুল সম্পদ।

 

তার বিরুদ্ধে প্রবাসীদের ভূমি দখলের অভিযোগও রয়েছে। সংবাদ সম্মেলন করে প্রবাসীরা এর প্রতিকার চাইলেও কোনো কাজ হয়নি।

কয়েস পরিচিত একজন ‘ভূমিখেকো’ হিসেবে। স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হেলেনার কথিত স্বামী ও ‘ব্যবসায়িক পার্টনার’ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

গ্রেফতারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।

 

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article