সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন? - Surma Times | Sylhet News

1743857559 7980b554d22be73ebc56d07ff9782fc1

সুরমা টাইমস ডেস্ক :

অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছে, এই কথা ইতিমধ্যেই সর্বজন বিদিত। তিনি যে এখন একাই থাকছেন, সেই কথা ইতিমধ্যেই জানে সবাই। তবে এর মধ্যেই, নতুন মানুষের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার।

তবে মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি।

কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। এ সময় তার পাশে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট তারকা।

 

এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এই নিয়ে আলোচনা জারি রয়েছে নেট মাধ্যমে।

এর মধ্যেই অর্জুন তার সমাজমাধ্যমে একটি বিশেষ উক্তি শেয়ার করেছেন।

 

অর্জুনের তার পোস্টে লেখেন, ‘কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা।

যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।’

অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন।

 

এই পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, ‘নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার ওপরও বিশ্বাস রাখুন।’

 

এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

প্রসঙ্গত, মালাইকো অরোরার প্রেম ও সম্পর্ক সবসময়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। মালাইকা অরোরা মানিয়ে নেওয়ার সমস্যার কথা উল্লেখ করে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন।

 

আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিল তাঁর। এই দম্পতির আরহান খান নামে একটি ছেলে রয়েছে। কুমার সঙ্গকারার সঙ্গে নাম জড়ানোর আগে তিনি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

 

কিন্তু ২০২৪ সালে তাঁরা আলাদা হয়ে যান। অভিনেতা তাঁর সিনেমা “সিংহম এগেইন”-এর প্রচারের সময় প্রথম প্রকাশ করেছিলেন তাঁর ও মালাইকার বিচ্ছেদের কথা। তিনি বলেছিলেন, ‘আরাম করুন। আমি এখন সিঙ্গল।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article