সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে নারী বিশ্বকাপ

সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে নারী বিশ্বকাপ - Surma Times | Sylhet News

7ipuX01FFsPJ6EdkjLG1nFC5OVuvpbIOjyrP5bly

সুরমা টাইমস ডেস্ক :

নারী বিশ্বকাপ এ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। এই আসরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী ক্রিকেটের এই আসর।

সবকিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে হবে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান। একই ভেন্যুতে হতে পারে আসরের প্রথম ম্যাচ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রস্তুত করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশাখাপত্তনমের পাশাপাশি পাঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরেলার তিরুঅনন্তপুরম এবং আসামের গুয়াহাটিতে। এসব ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে আবহাওয়া এবং যাতায়াতের কথা।

গত শনিবার কলকাতায় বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ছিল। সেখানেই পাঁচটি মাঠে খেলা হওয়ার বিষয়টি ঠিক করা হয়।

পাকিস্তান যদি আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তারা নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কোনও মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় হবে। বাকি সব দেশই খেলবে ভারতে।

পাকিস্তানে ৯-১৯ এপ্রিল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ হবে। ছয়টি দেশের মধ্যে সবার উপরে থাকা দু’টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। আর বাকি ছয়টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article