কার্তিকের পর তার মাকে বশ করলেন শ্রীলীলা!

কার্তিকের পর তার মাকে বশ করলেন শ্রীলীলা! - Surma Times | Sylhet News

li

সুরমা টাইমস ডেস্ক :

সাম্প্রতিক বছরগুলো খুব ভালো যাচ্ছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। অভিনয় কিংবা ব্যক্তিগত জীবনে রাশভারী তার। গত বছর ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। সিনেমার পর্দায় প্রেম কাহিনী ছাপিয়ে এবার বাস্তব জীবনে প্রেমের গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কার্তিক – শ্রীলীলার পরিচয় হয়েছে এক মাসের একটু বেশি। তার মধ্যেই প্রেমের সম্পর্ক গড়াচ্ছে বিয়ের পিঁড়িতে।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী  শ্রীলীলা, তিনি তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক তেলেগু পরিবারে জন্ম তাঁর।

তার মা স্বর্ণলতা বেঙ্গালুরুর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বাবা সুরাপনেনি শুভকর রাও বিখ্যাত শিল্পপতি। শ্রীলীলা নিজেও এমবিবিএসের ডিগ্রি লাভ করেছেন। যদিও পরবর্তীতে বনোদন জগতকেই বেছে নিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেতার বাড়িতে একটা পার্টি অনুষ্ঠানে অংশ নেওয়া কে কেন্দ্র করে খবর ছড়ায় তাদের প্রেম কাহিনীর। সেই গুঞ্জনে ঘি ঢাললেন কার্তিকের মা মালা তিওয়ারি।

ঘটনার সূত্রপাত দুবাইয়ে এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে করণ জোহর অভিনেতার মাকে জিজ্ঞেস করেন কেমন বৌমা পছন্দ?

উত্তরে তিনি বলেন, “আমার ছেলের বউ যেন ভালো চিকিৎসক হন।” এই কথা বলামাত্র সকলের নজর শ্রীলীলার ওপর। দক্ষিণী এই নায়িকা অভিনয়ের পাশাপাশি ডাক্তারি পড়ছেন।

তার কথার জের ধরে প্রশ্ন উঠেছে, কার্তিকের মা শ্রীলীলার দিকে ইঙ্গিত করলেন?

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত। রূপ নয়, নায়িকা তার হবু শাশুড়িকে তার গুণ দিয়ে বশ করেছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article