হকার উচ্ছেদে সিসিকের অভিযান

হকার উচ্ছেদে সিসিকের অভিযান - Surma Times | Sylhet News

20250312213214 396944

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

গতকাল বুধবার দুপুরে মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনে রাখা ব্যবসায়ীদের মালপত্র এবং ফুটপাত থেকে হকারদের বিভিন্ন রকম পণ্য জব্দ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article