ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির

ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির - Surma Times | Sylhet News

1741499504 f962acfad4503ab589c8a030281dce41

সুরমা টাইমস ডেস্ক :

মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় তিনি সকল্বের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

গতকাল রোববার (৯ই মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করা এক ফেসবুক পোস্টে এ মন্তব্য জামায়াত আমির।

তিনি লেখেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

 

ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।

ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান, ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article