আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী - Surma Times | Sylhet News

pamela bach 67ca97f2671d5

সুরমা টাইমস ডেস্ক :

হলিউড অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবরটি হলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। খবর : উইন

 

এই অভিনেত্রীর বয়স হয়ে ছিল ৬২ বছর। পামেলা আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার’ ও ‘বেওয়াচ’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

 

গণমাধ্যমটির সূত্রে জানা যায়, গত ৫ই মার্চ রাত ১০টার পর প্যারামেডিক একটি টিম পামেলার বাড়িতে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা পামেলাকে মৃত ঘোষণা করেন।

 

তার মাথায় গুলি লেগেছিল, তবে সেখান থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে লস অ্যাঞ্জেলেস মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, পামেলা আত্মহত্যা করেছেন।

 

পামেলা বাখ ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু।

 

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article