সুনামগঞ্জসহ ৩ জেলার এসপি প্রত্যাহার

সুনামগঞ্জসহ ৩ জেলার এসপি প্রত্যাহার - Surma Times | Sylhet News

13 12 600x337 1

সুরমা টাইমস ডেস্ক :

যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টর্স থেকে পাঠানো পৃথক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর জানান, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আজ মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article