দক্ষিণ সুরমায় চাকুসহ মাদক কারবারীর আটক

দক্ষিণ সুরমায় চাকুসহ মাদক কারবারীর আটক - Surma Times | Sylhet News

125844

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের দক্ষিণ সুরমায় চাকু, মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. তারেকুর রহমান তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ১৭ই ফেব্রুয়ারি গভীররাতে মোগলাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন।

এসময় তারেকুরকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article