জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার - Surma Times | Sylhet News

20250216191707 828577

সুরমা টাইমস ডেস্ক :

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১৫ই ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোহয়েছে।

উল্লেখ্য, বিগত ৫ই আগস্টের পর গৌরনদীর অধিকাংশ আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করলেও সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article