`আমি একজন শিল্পী আমি কী ভূমি দস্যু?’

`আমি একজন শিল্পী আমি কী ভূমি দস্যু?' - Surma Times | Sylhet News

17acd5350968c8c451091eafcfb176ff

সুরমা টাইমস ডেস্ক:

জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এখন তুমুল আলোচনায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা-সহ পরিবারের সদস্যরা। নায়িকার বিরুদ্ধে জিডিও করা হয়েছে।

এমন কাণ্ড নিয়ে যখন তুমুল আলোচনা তখন বিষয়টি নিয়ে মুখ খুলেন নায়িকা।

গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি।

কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ।

পপি বলেন, ‘আজকে আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে।’

কান্নাজনিত কণ্ঠে পপি বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মত মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে।’

এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

পপি বলেন, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি,

উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে। যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতাবোধও নেই।’

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article