নগরীর সোবহানীঘাট থেকে ইয়াবাসহ আটক এক

নগরীর সোবহানীঘাট থেকে ইয়াবাসহ আটক এক - Surma Times | Sylhet News

o272

নিজস্ব প্রতিবেদকঃঃ

নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক জামিল সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ নয়ামসজিদ এলাকার ফুরুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গতকাল সোমবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরে সোবহানীঘাট কাঁচাবাজারের সামন থেকে এসব মাদক জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article