বিএনপি নেতা তারেক কালামের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

বিএনপি নেতা তারেক কালামের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

691 130

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

গতকাল সোমবার (৩রা ফেব্রুয়ারি) এক যুক্ত শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক,

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন,

একেএম তারেক কালামের মৃত্যু সিলেটবাসী তথা সিলেট বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। যা সহজে পূরণ হবার নয়।

তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দলের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন উদীয়মান নেতাকে হারালাম।

আল্লাহ পাক-মরহুম এ কে এম তারেক কালামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article