দক্ষিণ সুরমার আবাসিক হোটেলে থেকে ৪ নারী-পুরুষ আটক

দক্ষিণ সুরমার আবাসিক হোটেলে থেকে ৪ নারী-পুরুষ আটক - Surma Times | Sylhet News

4 k

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট নগরীতে অসামাজিক কাজের অভিযোগে ১ নারীসহ ৪ জনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

গত শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী আবাসিক হোটেল তিতাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার মির্জাপুর থানার বিধু ভুষন দাসের ছেলে বিপ্লব দাস (২১),সুনামগঞ্জ সদর থানার নওরোজপুর গ্রামের ওসমান গনির ছেলে আব্দুর রহিম (২২), তাহিপুর থানার লাউরের গড় গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. নুর আলী (২৫) ও ইয়াসমিন বেগম (২৫)।

পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অসামাজিক কাজের অভিযোগ পায় পুলিশ।

গত শুক্রবার রাতে হোটেলটিতে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ৪ জনকে আটক করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article