ডিসি অফিস প্রাঙ্গণ থেকে শেখ মুজিবের ম্যুরাল অপসারনে তাওহীদি কাফেলার বিক্ষোভ শুক্রবার

ডিসি অফিস প্রাঙ্গণ থেকে শেখ মুজিবের ম্যুরাল অপসারনে তাওহীদি কাফেলার বিক্ষোভ শুক্রবার - Surma Times | Sylhet News

125436

সুরমা টাইমস ডেস্ক:

হযরত শাহজালাল রহ. তাওহীদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খান ও সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী শুক্রবার কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, হযরত শাহজালাল রহ. মুর্তি ও ভাস্কর্য সংস্কৃতি উৎখাতের জন্য সিলেট এসেছিলেন। বিগত জালেম সরকার এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করেছিল।

আগষ্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা অনেক ভাস্কর্য ধ্বংস করে দেয়, কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অদ্যাবধি তা বহাল রয়েছে।

জেলা প্রশাসকের নিকট বারবার দাবি জানানো সত্বেও উপেক্ষা করা হচ্ছে। পুণ্যভূমি সিলেটে কোন ভাস্কর্য বরদাশত করা হবেনা। অতিদ্রুত তা অপসারণ করতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article