বটেশ্বরে চোরাই চিনি-সুপারিসহ আটক ২

সিলেট নগর ট্রাফিকের দুই ক্ষমতাধর সার্জেন্ট-তোয়াক্কা করেন না কাউকে - Surma Times | Sylhet News

378697সুরমা টাইমস ডেস্ক : সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার একটি ডিআই পিকআপে অবৈধ ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও গোয়াইনঘাট থানার মৃত ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)।

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উপর মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article