সুরমা টাইমস স্পোর্টস ডেস্ক : সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে ১-০ তে পিছিয়ে রয়েছে টাইগাররা। বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মিরাজদের।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ




