‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’র ষষ্ঠ খেলা অনুষ্ঠিত

‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’র ষষ্ঠ খেলা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

6c55071c a103 4842 86c3 4770177d018f

সুরমা টাইমস ডেস্কঃ

উপভোগ্য সব খেলা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখছে দক্ষিণ সুরমার লালাবাজারে চলমান ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। শুক্রবার (৩ মার্চ) এ টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক দিনই টান টান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের উপহার দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিম।
এছাড়াও প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা। শুক্রবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়নের করসনা জামে মসজিদের মুতাওয়াল্লি মাখন খাঁন।

মেহেদী হাসান মোহনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন, লালাবাজার কিন্ডারগার্ডেনের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মুজাম্মিল আহমদ,

তরুণ সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা লায়েক আহমদ জিকু, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম আনহার এবং লালাবাজার মাইক্রোবাস শাখার সভাপতি মাখন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদ আহমদ, নাজমুল হুধা তারেক, খায়রুল ইসলাম সুমেল, বুলবুল আহমদ, হুমায়ুন আহমদ, ফাহিম আহমদ ও মিলাদ আহমদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।

লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article