বিয়ানীবাজারে ৫ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিয়ানীবাজারে ৫ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন - Surma Times | Sylhet News

Bnp Kaher Shamim Beanibazar Pic 2 12 24 2সুরমা টাইমস ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের যুব সমাজ ক্রমশই নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা দেয়া সচেতন নাগরিকের কর্তব্য।

তিনি সোমবার (২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার কলেজ মাঠে অনুষ্ঠিত ‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর পরিচালনা কমিটির আহ্বায়ক মিছবাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কালো পাথর ফুটবল টিমের সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহীন।

 

উপজেলার ৫টি ইউনিয়ন আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়ন নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের পৃষ্টপোষক ও ১নং আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্টের পৃষ্টপোষক হোসেন মুরাদ চৌধুরী, দুবাগ ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জালাল উদ্দিন, শেওলা ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জহুর উদ্দীন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান ও পৃষ্টপোষক তুতিউর রহমান, ৭নং মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, ৮নং তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলীনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক মনিরুজ্জামান মনির, কয়েছ আহমদ চৌধুরী, শেওলা ইউপির প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ।

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সমাজসেবী গিয়াস উদ্দিন, আতাউর রহমান, হারুন আহমদ, ফয়ছল আহমদ ও আব্দুল মানিক প্রমূখ।

টুর্নামেন্টে কুড়ারবাজার ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয়েছে চারখাই ইউনিয়ন টিম। অনুষ্ঠানে আয়োজক ৫টি ইউনিয়ন ছাড়াও উপজেলার কয়েক হাজার ক্রীড়ামোদী ফাইনাল খেলাটি উপভোগ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article