বালিশ চাপা দিয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক

বালিশ চাপা দিয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক - Surma Times | Sylhet News

images 5সুরমা টাইমস ডেস্ক : পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত স্বামী সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মাস আগে ভালোবেসে পরিবারের অমতে ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আছান নবীর মেয়ে রাকিবাকে বিয়ে করেন আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী। বিয়ের পর দাম্পত্যজীবন কিছুদিন ভালো চললেও পারিবারিক নানা বিষয় নিয়ে সাইদী ও রাকিবার মধ্যে অসন্তোষ দেখা যায়।

রবিবার সকালেও তাদের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সাইদী চৌধুরী ক্ষুব্ধ হয়ে  রাকিবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।

এসময় প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে সাইদীকে আটক করে পুলিশকে খবর দিয়ে তাদের কাছে সোপর্দ করেন।

পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে রবিবার সন্ধ্যার রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয় লাশ।

রাকিবার মা আয়বানু বলেন, প্রায় সময় পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে আমার মেয়েকে নির্যাতন করতো জামাই ও তার পরিবারের সদস্যরা। রবিবার সকালেও আমার মেয়েকে নির্যাতন করা হয়েছে। ফোনে সে আমাদের কান্নাকাটি করে এসব বলেছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাইদী চৌধুরী নামের এই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তার বিরুদ্ধে  পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article