সাংবাদিক মুন্নী সাহা আটক(ভিডিও সহ)

সাংবাদিক মুন্নী সাহা আটক(ভিডিও সহ) - Surma Times | Sylhet News

138108 munni saha 0সুরমা টাইমস ডেস্ক : রাজধানীর কাওরানবাজার থেকে আটক হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা। রাত সাড়ে নয়টার পর কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে তাকে আটকে রাখেন স্থানীয় লোকজন। তাদের তেজগাঁও থানা বিএনপির নামে স্লোগান দিতে দেখা যায়। পরে থানা পুলিশের একটি গাড়ি এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়। ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হবে। থানা সুত্র জানিয়েছে মুন্নী সাহাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মুন্নী সাহা সর্বশেষ ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা।( ভিডিওটি ফেইসবুক থেকে সংগৃহীত)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article