কানাইঘাটে লাল হত্যাকান্ড বন্ধুর চাঞ্চল্যকর তথ্য

কানাইঘাটে লাল হত্যাকান্ড বন্ধুর চাঞ্চল্যকর তথ্য - Surma Times | Sylhet News

378030কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান লাল মিয়া (৩৯) হত্যাকাণ্ডের অভিযুক্ত রুবেল আহমদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী হাদারকান্দি বেরিবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল পৌরসভার ধর্মপুর গ্রামের নজিমুল হকের ছেলে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান উরফে লাল মিয়াকে রুবেল আহমদ নিজে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

 

জবানবন্দীতে রুবেল আহমদ জানিয়েছে, লাল মিয়ার সাথে ২০১৮ সাল থেকে তার বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদে রুবেল আহমদের নিকট থেকে লাল মিয়া বেশ কিছু টাকা ধার নেয়। ধার নেয়া টাকা লাল মিয়ার কাছে রুবেল ফেরত চাইলে গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে লাল মিয়া রুবেল আহমদকে তার ভাড়াটিয়া দোকানে ডেকে নেয়। এরপর তার সঙ্গে ‘আপত্তিকর’ কাজ করে এক পর্যায়ে দোকানের ভিতর থাকা লোহার পাইপ দিয়ে আঘাত করলে লাল মিয়া মারা যায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় লাল মিয়ার মামাতো ভাই উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম (বাগবাড়ি) গ্রামের আব্দুস সালামের ছেলে আহসান উল্লাহ বতাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গত শুক্রবার কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, লাশ উদ্ধারের পর থেকে থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় লাল মিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযানে নামে। কললিস্ট তুলে সন্দেহভাজন হিসেবে রুবেল আহমদের ছোট ভাই সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসার পর লাল মিয়ার খুনি হিসেবে রুবেল আহমদকে চিহ্নিত করে পুলিশ। পরে পালিয়ে থাকা অবস্থায় গোয়াইঘাট উপজেলার হাদারকান্দি বেরিবিল গ্রাম থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article