অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট ভূয়া সাংবাদিক ফয়সল কাদির(পর্ব-১)

অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট ভূয়া সাংবাদিক ফয়সল কাদির(পর্ব-১) - Surma Times | Sylhet News

20241116 0040122সুরমা টাইমস রিপোর্টার : অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট ভূয়া সাংবাদিক ফয়সল কাদির আবারও বেপরোয়া।সি লেটে সাংবাদিকতার আড়ালে বেড়ে গেছে ‘ভুয়া সাংবাদিক’ ফয়সল কাদিরের নানা অনৈতিক তৎপরতা। যত্রতত্র ফেসবুক লাইভ, প্রেস লেখা স্টিকার ও আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে সাংবাদিক নামধারী এ ফেসবুকার ও ইউটিউবার । এক সময় সিএনজি গাড়ির ড্রাইভার হলেও নিজেই ফেইসবুকে টিভি চ্যানেল খুলে বসেছেন গুনধর এই ভূয়া সাংবাদিক । এমনকি নারী নির্যাতন, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত হয়ে সে সাংবাদিক নাম দিয়ে করে যাচ্ছে নানা অপকর্ম । এমন অপকর্মে একাধিক বার মামলায় গ্রেফতার হলেও ছাড়া পেয়ে সে আবারো সেই প্রতারণা মূলক কাজ চালিয়ে যাচ্ছে।

 ২০২১ সালের  ৯ জুলাই সন্ধ্যার ঠিক আগে সিলেট নগরীর সুরমা গেইট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করে পুলিশের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য প্রচার করে ফেসবুকে লাইভ করার দায়ে অভিযুক্ত সেই ভুয়া সাংবাদিক ফয়সল কাদিরকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সুত্র জানায়, ২০২১ সালের ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরতলীর পীরের বাজার এলাকা থেকে র‍্যাব-৯ সিলেটের একটি দল কথিত এ সাংবাদিককে গ্রেপ্তার করে।

১৪ জুলাই বেলা ২টার দিকে র‍্যাব-৯ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ জানিয়েছে কথিত সাংবাদিক

 ফয়ছল কাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে এবং এর বাইরেও খোঁজ-খবর নিয়ে জানা যায়, তার মূল পেশা হচ্ছে সিএনজি অটোরিকশার টুকেন বাণিজ্য ও নানা ভুঁইফোড় পত্রিকার স্টিকার বাণিজ্য। এর মাধ্যমেই সে অবৈধভাবে অর্থ উপার্জন করে। শুধু তাই নয়,এই ভূয়া সাংবাদিক ২৮ বছর বয়সে নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে ছিল ।

সিটিজেন জার্নালিজমের নামে শত শত ‘ভুয়া সাংবাদিক’ অহরহই করে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ড। এতে বদনাম হচ্ছে মূলধারার সাংবাদিকদের। একাধিক সাংবাদিক সংগঠনের নেতা বলেন, ‘মূলধারার সাংবাদিকেরা সাংবাদিকতার নীতি নৈতিকতা অবলম্বন করে কাজ করে। সিটিজেন জার্নালিজমের নামে যা হচ্ছে তা খুব খারাপই হচ্ছে।’

এমন নীতিহীন কর্মকাণ্ডে বাড়ছে গুজব ও অপপ্রচার, বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এসব দমনে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন সচেতন সিলেটবাসী। (চলবে)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article