প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ - Surma Times | Sylhet News

ba

সাপ্তাহিক সুরমা টাইমস্ পত্রিকায় গত ১৩/১১/২০২৪ ইং তারিখে-

“গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণে প্রশাসন,জনপ্রতিনিধি,ও রাজনৈতিক লেবাসধারী!”

শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সরকার তোফায়েল আহমেদ ।

সুরমা টাইমস্ পত্রিকা কর্তৃপক্ষের নিকট একটি বিজ্ঞপ্তি প্রেরণ করেন ।

 

প্রেরিত বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সরকার তোফায়েল আহমেদ জানান আপনাদের বহুল প্রচলিত সুরমা টাইমস্ পত্রিকায় –বিগত ১৩/১১/২০২৪ ইং তারিখে “গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণে প্রশাসন,জনপ্রতিনিধি,ও রাজনৈতিক লেবাসধারী!” শিরনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করছি।

কারণ উক্ত সংবাদেরর সঙ্গে আমাদের গোয়াইনঘাট পুলিশ প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই এবং বিগত সময়ে গোয়াইনঘাটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট সার্কেল এ এস পি জনাব সাহিদুল ইসলামের সার্বিক  দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সরকার তোফায়েল আহমেদের নেতৃত্বে থানার ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে বিগত দিনে অবৈধভাবে ভারত থেকে আসা পন্য আটক করেছি, এবং আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করেছি । উক্ত প্রকাশিত সংবাদের সাথে গোয়াইনঘাট থানা পুলিশের কোন সম্পৃক্তা নেই ।

তাই উক্ত প্রকাশিত সংবাদের সাথে সম্পূর্ন দ্বিমত পোষন করছি ।

 

—সংবাদ বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article