দরবার হলের পর তিন উপদেষ্টার দপ্তর থেকেও নামল শেখ মুজিবের ছবি

দরবার হলের পর তিন উপদেষ্টার দপ্তর থেকেও নামল শেখ মুজিবের ছবি - Surma Times | Sylhet News

prothomalo bangla 2024 11 11 t1u0urlj Sheikh Mujiburসুরমা টাইমস ডেস্ক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বভার বুঝে নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগে উপদেষ্টার চেয়ারের পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। আজ সেখানে সেই ছবি দেখা যায়নি।

বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর এবার সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও ছবি সরানো হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তাঁর দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। এ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, উপদেষ্টার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে যান। তাঁর দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

এর আগে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট দেন। সেই পোস্টে একটি ছবি যুক্ত করেছেন। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন বলে পোস্টে উল্লেখ (ক্রেডিট) আছে। ছবিতে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন, সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তিনি আজ যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি।(সুত্র -প্রথম আলো)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article