ওসমানীনগরে র‍্যাবের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা

ওসমানীনগরে র‍্যাবের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা - Surma Times | Sylhet News

b 9

সুরমা টাইমস ডেস্ক :

ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

তাদের একটি টিম গতকাল সোমবার (২৮শে অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উজ্জল ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের হাসিম উল্লাহ’র ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি জানান- সিলেট কোতোয়ালি থানায় উজ্জলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (এফআইআর নং-৩২/৪৩১, তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারাঃ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪/৩৪) রয়েছে।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article