কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক ৫

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক ৫ - Surma Times | Sylhet News

compani gang fenci

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটে র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জ থানার গৌরিনগর এলাকা থেকে প্রায় ২ হাজার বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গতকাল রবিবার (১৩ই অক্টোবর,) রাত আনুমানিক পৌণে ৪টায় উপজেলার গৌরিনগর এলাকা থেকে ১ হাজার ৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এসময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গৌরিনগর গ্রামের ১) ইমাম উদ্দিন (৩৫)  পিতা মৃত নজীব আলী,

২) আলাই (৩৫) পিতা মৃত তেরা মিয়া,   ৩) মসাইদ (৪০ ) পিতা মৃত আতাউল, ৪) মো রায়হান আহমেদ (১৮) পিতা মো তাজউদ্দিন, ও ৫)  জাহাঙ্গীর আলম (৩০), পিতা মৃত ইউসুফ আলী, -এই ৫ জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ‘মাদক ব্যবসায়ী’দেরকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article