দক্ষিণ সুরমায় চলন্ত মাইক্রোবাসের উপর গাছ পড়ে আহত ৪

দক্ষিণ সুরমায় চলন্ত মাইক্রোবাসের উপর গাছ পড়ে আহত ৪ - Surma Times | Sylhet News

dokkin surma

দক্ষিণ সুরমা সংবাদদাতা :

 

দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের উপরে একটি বড় গাছ উপড়ে পড়েছে। এতে মাইক্রেবাসের ৪ যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে প্রচন্ড ঝড়ের সময় সিলেটগামী মাইক্রোবাসের উপর গাছটি উপড়ে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন- দুর্ঘটনায় ৪ জন সামান্য আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভর্তি হতে হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস টিম গাছ কেটে সরিয়ে যাত্রী ও গাড়ি উদ্ধার করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article