তারকারা কে কোথায় ভোট দেবেন

তারকারা কে কোথায় ভোট দেবেন - Surma Times | Sylhet News

Star Voter৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশ জুড়ে ভোটের আমেজ চলছে। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই তারকাদের কে, কোথাকার ভোটার তা নিয়ে রয়েছে ভক্তদের আগ্রহ।

জানা গেছে, শাকিব খান ঢাকা-১৭ আসন এর ভোটার। তবে এবার নির্বাচনের আগে তিনি ওমরাহ হজ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এদিকে নায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার। ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার।

চিত্রনায়ক রিয়াজ থাকেন আরেক অভিজাত এলাকা বনানীতে। তার বসবাসের এলাকাটি পড়ে ‘ঢাকা ১৭’ আসনে। শুধু নির্বাচন ঘিরে নয়, সারা বছর রিয়াজ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার বাসিন্দা। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নিপুণকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article