সেনাবাহিনীর নতুন সিজিএস ও পিএসও নিয়োগ

সেনাবাহিনীর নতুন সিজিএস ও পিএসও নিয়োগ - Surma Times | Sylhet News
m g mijanur original 1703873325
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মেজর জেনারেল মিজানুর রহমান শামিম

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে শুক্রবার সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) নিয়োগ করা হয়েছে। তিনি ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার।

৯ ডিভিশন সাভারের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে সশস্ত্র বাহিনী বিভাগের নুতন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) নিয়োগ করা হয়েছে। তিনি ১৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার। সেনাবাহিনীর বিদায়ী চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ৩১ ডিসেম্বর থেকে এলপিআরে যাবেন। তিনি ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article