বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শাখার কেক কাটা ও আলোচনা সভা

বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শাখার কেক কাটা ও আলোচনা সভা - Surma Times | Sylhet News

Image 2023 11 141

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোঠেলে এই কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক অপু কর এর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহের হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবর লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ পুরকায়স্থ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুৃ ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান পারভেজ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মো: মাসুক তালুকদার, জাহাঙ্গীর খান, সদস্য আব্দুর রহমান, ওয়াহিদ আহমদ, তানিম আহমদ, মো: মোশারফ হোসেন। প্রমুখ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article