জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে নিসচার লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে নিসচার লিফলেট বিতরণ - Surma Times | Sylhet News

NISCA PHOTO3

২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে এরই ধারাবাহিকতায় সিলেট নগরীর আম্বরখানা এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি রোটা: এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মোক্তার, প্রচার সম্পাদক আহসান হাবীব, যুব সম্পাদক ফখরুল আল হাদী, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান প্রমুখ।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article