২৪ ঘন্টাও টিকলোনা নবগঠিত ৬ ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি

২৪ ঘন্টাও টিকলোনা নবগঠিত ৬ ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি - Surma Times | Sylhet News

news image 1696626267

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের বিগত কয়েকদিন আগের নির্দেশনা মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কমিটিকে নতুন করে কোন কমিটি না করার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত দিনে জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছিল।

এসব দাখিলকৃত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। গত ৬ই অক্টোবর ৬টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষিত হয়।

  ইতোমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে অবগত হওয়ায় ঘোষিত ৬টি ওয়ার্ড সহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো বলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন নির্দেশনা প্রদান করেছেন।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article