গোয়াইনঘাটে ভারতীয় চিনি সহ আটক-২

গোয়াইনঘাটে ভারতীয় চিনি সহ আটক-২ - Surma Times | Sylhet News

384545876 349362350855481 1825847006619041370 n

নিজস্ব প্রতিবেদক::

গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্তবর্তী হওয়ায়। অবৈধ ভাবে প্রবেশ করা ভারতীয় ৯৯ বস্তা চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক থানা পুলিশ। গত বুধবার (৪ঠা অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ০৪ নং লেংগুরা ইউনিয়নে রাস্তায় দুটি পিকআপ তল্লাশি করলে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়।

 

এ সময় আরো ৪ জন সহযোগী পালিয়ে যায়। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. দারা মিয়া (২৬) এবং জৈন্তাপুর উপজেলার নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো চারজন পালিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোষ্টে তল্লাশি করায় সময় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article