সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: ছাত্রদল নেতা আটক

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: ছাত্রদল নেতা আটক - Surma Times | Sylhet News

Saleh Ahmed 600x337 1

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সালেহ আহমদ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারাইচক পয়েন্ট থেকে তাকে আটক করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন।

গ্রেফতারকৃত সালেহ আহমদ ওরফে আবু সালেহ আহমদ মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে আসামীকে শনাক্ত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে আটক করে।

এনিয়ে এই ঘটনায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। এরআগে গত ২৫ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলাম টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো.হারুন মিয়াকে আটক করে পুলিশ।

 

এর আগে সোমবার (২৫শে সেপ্টেম্বর) এই মামলার আরেক আসামী দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো. হারুন মিয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

গত ২১শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটের সারদা হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনাটি ঘটে। সংস্কৃতিকর্মীদের অভিযোগ, ওই দিন বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতা-কর্মী সারদা হলে ঢুকে নারী সংস্কৃতিকর্মীসহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন।

 

এতে বাধা দিলে কয়েকজন নেতা-কর্মী দলবদ্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন।

এ ঘটনায় পরদিন শুক্রবার সন্ধ্যায় সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত মহানগরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার বাদী ও নাট্যকর্মী রজতকান্তি গুপ্ত বলেন, সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ আসামিদের শনাক্ত করেছে।

 

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article