ফ্যাসিস্ট হাসিনার অধিনে দেশে কোন নির্বাচন হবে না : শাম্মী আক্তার

ফ্যাসিস্ট হাসিনার অধিনে দেশে কোন নির্বাচন হবে না : শাম্মী আক্তার - Surma Times | Sylhet News

IMG202309291411162 scaled

সুরমা টাইমস ডেস্কঃ

 

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী মহিলা দলের মাহিলা সমাবেশে নেতাকর্মীদের বহর নিয়ে যোগদান করেছেন সিলেট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ২ টায় মিছিল সহকারে নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে সমাবেশ যোগদেন তারা। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না,জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
এসময় সিলেট জেলা মহিলা দলের মিছিলে যোগদান করে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি শাম্মী আক্তার।
সমেবত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, আমাদের দাবী এবং একটাই, গণতন্ত্রের মা, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া এই ফ্যাসিস্ট হাসিনার অধিনে এদেশে কোন নির্বাচন হবে না।
এসময় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, দেশে সুবিচার ও আইনের শাসন নেই। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে গুম-খুন করা হয়। এরই ধারাবাহিকতায় স্বৈরাচারের মসনদ টিকিয়ে রাখতে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী,
আমার ভাই ইফতেখার আহমদ দিনার সহ শত শত নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। হারিয়ে যাওয়া আমাদের ভাইদের ফিরে পেতে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার বিকল্প নেই।
সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছিল।
তিনি জীবনভর দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই বৃদ্ধ বয়সে সংকটাপন্ন পরিস্থিতিতেও বাকশালি সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না।
অনতিবিলম্বে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যতায় জনরোষের মুখে পালানোর রাস্তাও খোঁজে পাবে না।
এসময় আরো বক্তব্য রাখেন- মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, রুনা সুমি, রহিমা আকতার।
মিছিলে সরকারের হাতে গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবীতে প্লেকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন মহিলা দল নেতৃবৃন্দ।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article