এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১জন গ্রেফতার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১জন গ্রেফতার - Surma Times | Sylhet News

4ea2f62f 5a3c 4913 a327 82e23c651a97

গত ২৩/০৯/২০২৩খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ সাহেব, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট এর নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা বাজারস্থ ৫ তলা বিল্ডিংয়ের পার্শ্বে গলির ভিতর পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ ইবাদুল (২৫) কে আটক করেন।

আটককৃত আসামীকে পলায়নের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় এবং তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তথায় উপস্থিত সাক্ষীদেও সম্মুখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে তার পরিহিত কালো রংয়ের ফুলহাতা শার্টের বাম পার্শ্বেও বুক পকেট হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে (ক) ০১(এক)টি নীল রংয়ের বায়ুরোধক পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০(পঞ্চাশ) পিস হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট ৫০(পঞ্চাশ) উদ্ধার পূর্বক জব্দ করেন।

অভিযান পরিচারনাকারী অফিসার ও ফোর্সবৃন্দঃ এসআই(নিঃ)/মোঃ মফিজুর রহমান, ইনচার্জ আম্বরখানা পুলিশ ফাঁড়ী, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট, এএসআই(নিঃ)/সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স এসএমপি, সিলেট।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article