হঠাৎ মার্কিন দূতাবাসে স্বপরিবারে সাকিব

হঠাৎ মার্কিন দূতাবাসে স্বপরিবারে সাকিব - Surma Times | Sylhet News

sakib

সুরমা টাইমস ডেস্কঃ

 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) হঠাৎ স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গে দারুণ সময় কাটান তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

তবে কী কারণে সাকিব হঠাৎ মার্কিন দূতাবাসে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

দূতাবাসে সময় কাটানোর কিছু মুর্হূত ফেসবুকে শেয়ার করে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article