ছাত্রদল নেতা শিহাব খানের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

ছাত্রদল নেতা শিহাব খানের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

ZuboDol Sylhet City Dist Shuk Photo 25 09 2023

 

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খানের পিতা, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রাম নিবাসী প্রবীণ মুরব্বী হাজী মাষ্টার আকবুল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

 

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা ছাত্রদল নেতা শিহাব খানের বাবা একজন শিক্ষাবিদ ও প্রবীণ মুরব্বী হিসেবে তার আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

তিনি সদা মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন শুভাকাঙ্খীকে হারালাম।

আল্লাহ পাক- মরহুম হাজী মাষ্টার আকবুল খানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article